মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

  • হালনাগাদ সময় : ১১:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটায় একটি ধর্মীয় মজলিসের খাবার খেয়ে পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১১৫ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আক্রান্তদের অনেকে গাইবান্ধা সদর হাসপাতালসহ নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ। জানা যায়, গত ১০ নভেম্বর কালপানি নয়াপাড়া গ্রামে আয়োজিত এক মজলিসের খাবার গ্রহণের পর থেকেই অতিথিদের মধ্যে বমি, পাতলা পায়খানা ও তীব্র পেটব্যথার উপসর্গ দেখা দেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন জানান, প্রায় এক হাজার মানুষের জন্য আয়োজিত ওই খাবারে বিষক্রিয়ার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন ডা. মো. ইলতুতমিশ আকন্দ। তিনি জানান, গত পাঁচ বছরের মধ্যে একসাথে এত রোগীর চিকিৎসা দেওয়ার ঘটনা এটিই প্রথম।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

হালনাগাদ সময় : ১১:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬