মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৭ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গৌরীপুরে হুমায়ূন আহমেদের জন্মদিনে পরিবেশ রক্ষার ডাক

  • হালনাগাদ সময় : ০৬:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে ময়মনসিংহের গৌরীপুরে জল, বন ও বন্যপ্রাণী রক্ষার দাবিতে প্রচারাভিযান চালিয়েছেন তার ভক্তরা। ‘হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পৌর শহরে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে ভক্তরা কেক কেটে লেখকের জন্মদিন উদযাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক ও কবি সেলিম আল রাজ। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী-নালা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ অপরিহার্য। অপরিকল্পিত নগরায়ন ও দখল-দূষণের কারণে প্রকৃতি আজ হুমকির মুখে। লেখকের জন্মদিনে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু জানান, লেখকের স্মৃতি রক্ষায় গৌরীপুর রেলস্টেশনে তার নামে কোনো স্থাপনা বা আন্তঃনগর ট্রেনের নামকরণের দাবি জানানো হয়েছে, যা এখনো বাস্তবায়িত হয়নি। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিডরের ১৯ বছরেও ঝালকাঠিতে কাটেনি আতঙ্ক, ঝুঁকিতে নদীতীরের মানুষ

15 November 2026

জামালপুর স্টেশনে পরিচয়হীন তরুণের রহস্যজনক মৃত্যু

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গৌরীপুরে হুমায়ূন আহমেদের জন্মদিনে পরিবেশ রক্ষার ডাক

হালনাগাদ সময় : ০৬:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬