মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৮ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • হালনাগাদ সময় : ০৮:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় একজন আসামি উপস্থিত থাকলেও অন্যজন পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মৃত গোলজার হোসেন ব্যাপারির ছেলে শরিফুল ইসলাম (পলাতক) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জিয়াউল হক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ জুন র‍্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মহাসড়কে তল্লাশি চালিয়ে একতা পরিবহনের যাত্রী জিয়াউল হককে ১৯৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। এছাড়া ২০১২ সালের ১৩ অক্টোবর বেলকুচি থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৫ গ্রাম হেরোইনসহ শরিফুল ইসলামকে আটক করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় প্রদান করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্তে আরও সাত কার্যদিবস সময় চেয়ে আবেদন

15 November 2026

কপ৩১-এ কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিরাজগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

হালনাগাদ সময় : ০৮:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬