মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৮ অপরাহ্ন | ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হুমায়ূন আহমেদের জন্মদিনে জুয়েল আইচের আবেগঘন শ্রদ্ধা

  • হালনাগাদ সময় : ০৪:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র। তার জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেছেন বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ।

সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন স্ট্যাটাসে জুয়েল আইচ হুমায়ূন আহমেদকে নিজের ‘প্রাণের বন্ধু’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘আজ আমার প্রাণের বন্ধু হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী। তাকে হারিয়ে আমি আমার আলাদিনের আশ্চর্য প্রদীপটিকে হারিয়ে ফেলেছি।’

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণে তিনি রেখে গেছেন অনন্য স্বাক্ষর। তার সৃষ্ট চরিত্র ও গল্প আজও পাঠক ও দর্শকদের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

16 November 2026

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কনস্টেবলসহ দুজন আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হুমায়ূন আহমেদের জন্মদিনে জুয়েল আইচের আবেগঘন শ্রদ্ধা

হালনাগাদ সময় : ০৪:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬