ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়লে যান চলাচল ব্যাহত হয়। এর ফলে গজারিয়া পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, বিকল গাড়িটি সরানোর কাজ চলছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।























