মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৯ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফ্যাসিবাদকে রাজনীতিতে আর সুযোগ দেবে না দেশের মানুষ: আইনমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের মানুষ অতীতে ঘটে যাওয়া ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশের রাজনীতি কিংবা সন্ত্রাসের পথে আর কোনো সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছেন, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

সরকার বিগত নয় মাসে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথে হাঁটেনি উল্লেখ করে তিনি বলেন, পুলিশ এখন মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে এবং সঠিক আইনের পথ ধরেই দেশ পরিচালিত হচ্ছে।

গণমাধ্যমকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে কোনো ভুল থাকলে তা প্রকাশের পূর্ণ স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে। তিনি সাংবাদিকতার মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফ্যাসিবাদকে রাজনীতিতে আর সুযোগ দেবে না দেশের মানুষ: আইনমন্ত্রী

হালনাগাদ সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬