মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৮ অপরাহ্ন | ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মীর মশাররফ হোসেন: বাংলা সাহিত্যের কালজয়ী এক পথিকৃৎ

  • হালনাগাদ সময় : ০১:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান গদ্যশিল্পী, ঔপন্যাসিক ও বাঙালি মুসলিম সাহিত্যিকদের অগ্রপথিক মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের বিকাশের এক সন্ধিক্ষণে তিনি সাহিত্যচর্চায় নিজেকে নিয়োজিত করেছিলেন।

তাঁর লেখনীতে তৎকালীন সমাজবাস্তবতা, জমিদারি প্রথার শোষণ, মানুষের দুঃখ-বেদনা ও জীবনসংগ্রামের পাশাপাশি ইতিহাস, ধর্মীয় অনুভূতি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। অসাধারণ সাহিত্যপ্রতিভা ও স্বতন্ত্র লেখনীর কারণে তিনি আজও বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র।

১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ মীর মোয়াজ্জেম হোসেন এবং মাতা দৌলতন নেছা। জমিদার পরিবারে জন্ম নিলেও ছোটবেলা থেকেই তাঁর মধ্যে জ্ঞানচর্চার প্রতি গভীর আগ্রহ ছিল। বাংলা ভাষার পাশাপাশি তিনি ফারসি ও সংস্কৃত ভাষাতেও দক্ষতা অর্জন করেছিলেন।

তাঁর কালজয়ী সৃষ্টি ‘বিষাদ-সিন্ধু’ কারবালার মর্মান্তিক ইতিহাসকে অবলম্বন করে রচিত এক মহাকাব্যিক গদ্যরচনা। হজরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ ও মানবিক বেদনাকে তিনি এমন আবেগময় ভাষায় ফুটিয়ে তুলেছেন, যা আজও পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করে।

এছাড়া ‘জমিদার দর্পণ’ নাটকের মাধ্যমে তিনি তৎকালীন জমিদারি ব্যবস্থার অনাচার ও শোষণের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘উদাসী পথিকের মনের কথা’, ‘গাজী মিয়ার বস্তানী’, ‘আমার জীবনী’ এবং ‘বিবি কুলসুম’-এর মতো গুরুত্বপূর্ণ সব রচনা, যা উনিশ শতকের বাংলার সমাজ ও মানুষের জীবন সম্পর্কে জানার এক অনন্য দলিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

16 November 2026

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কনস্টেবলসহ দুজন আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মীর মশাররফ হোসেন: বাংলা সাহিত্যের কালজয়ী এক পথিকৃৎ

হালনাগাদ সময় : ০১:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬