মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৬ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১৯ নভেম্বর লালমনিরহাটে ১৫ কিমি মডেল খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ১০:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকায় ১৫ কিলোমিটার দীর্ঘ মডেল খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খালের উন্নয়ন ও প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরিদর্শন শেষে তিনি জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের এই রূপরেখা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৮টি জেলার ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম।

ত্রাণমন্ত্রী বলেন, এই মডেল খালটি শুধু পানি নিষ্কাশনে নয়, এর দুই পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষ ও হাঁস পালনের বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করা হবে। সমবায় সমিতির মাধ্যমে স্থানীয় হতদরিদ্র মানুষদের এই কাজের সাথে যুক্ত করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও জানান, মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে মিশবে। সফরকালে প্রধানমন্ত্রী খাল উদ্বোধনের পাশাপাশি এভিয়েশন বিশ্ববিদ্যালয় এবং সরকারের দুর্যোগসহনশীল ঘর হস্তান্তর কার্যক্রম পরিদর্শন করবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১৯ নভেম্বর লালমনিরহাটে ১৫ কিমি মডেল খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ১০:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬