মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৬ পূর্বাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

  • হালনাগাদ সময় : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) হত্যা এবং তাঁর মাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার চাঞ্চল্যকর মামলায় লিমন মিয়া (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক দুটি ধারায় আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের এইচএম সোলায়মান হোসেন শহীদের ছেলে। সোলায়মান হোসেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৩ নভেম্বর রাজশাহীর তৎকালীন মহানগর দায়রা জজ আবদুর রহমানের ডাবতলা এলাকার ভাড়া বাসায় ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে প্রবেশ করেন লিমন। বাসায় তখন বিচারকের স্ত্রী তাসমিন নাহার ও ছেলে তাওসিফ ছিলেন। লিমন ভেতরে ঢুকেই মা-ছেলেকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত চালান। এতে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র তাওসিফের মৃত্যু হয় এবং তাসমিন নাহার গুরুতর আহত হন। ঘটনার পর লিমন নিজের শরীরে রক্ত মেখে আহত সাজার ভান করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং চিকিৎসাধীন অবস্থায় লিমনকে গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের পরদিন বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। জানা গেছে, তাসমিন নাহারের বাবার বাড়ি গাইবান্ধায় হওয়ায় লিমনের সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল এবং লিমন প্রায়ই তাঁর কাছ থেকে অর্থ সহায়তা নিতেন। একপর্যায়ে সহায়তা দেওয়া বন্ধ করায় ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দেন লিমন। এ ঘটনায় পূর্বে জিডি ও আটক হলেও জামিনে বেরিয়ে এসে লিমন এ নৃশংস হত্যাকাণ্ড ঘটান। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল

12 November 2026

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

হালনাগাদ সময় : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬