ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে এবং পতিত ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তের ওপার থেকে বিভিন্ন নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তবে তিনি কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে ফ্যাসিবাদ নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
























