মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩২ পূর্বাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বেতিয়ারার শহীদ নয় মুক্তিযোদ্ধার স্মরণে নরসিংদীতে স্মরণ সভা

  • হালনাগাদ সময় : ০৯:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

১৯৭১ সালের ১১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারাতে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদ হন বিশেষ গেরিলা বাহিনীর নয় অকুতোভয় মুক্তিযোদ্ধা। তাদের স্মরণে বুধবার নরসিংদী স্টেশন রোডস্থ কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী নরসিংদী জেলা শাখা।

নরসিংদী জেলা গেরিলা বাহিনীর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব ও শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আরমান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন শান্তি, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা প্রীতিরঞ্জন সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি হলধর দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, বেতিয়ারার সেই বীর সন্তানদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সভায় বক্তারা বেতিয়ারা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য, যুদ্ধের পর স্থানীয়দের সহযোগিতায় শহীদদের সেখানে সমাহিত করা হয় এবং পরবর্তীতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জলবায়ু নীতি প্রণয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

11 November 2026

যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক জীবনাবসান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বেতিয়ারার শহীদ নয় মুক্তিযোদ্ধার স্মরণে নরসিংদীতে স্মরণ সভা

হালনাগাদ সময় : ০৯:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬