মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩২ পূর্বাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

স্বাস্থ্য বাজেট ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি সরকারের

  • হালনাগাদ সময় : ০৯:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, বর্তমান সরকার আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য বাজেটকে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এক সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবারই স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এখন থেকে নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার পূর্ণ দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় পালন করবে।

তিনি আরও জানান, নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় রূপান্তরের প্রক্রিয়া চলাকালীন আগামী ছয় মাস পূর্বের অংশীদারিমূলক কাঠামোতেই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এই অন্তর্বর্তীকালীন সময়ে একটি টেকসই ও সাশ্রয়ী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জলবায়ু নীতি প্রণয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

11 November 2026

যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক জীবনাবসান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্বাস্থ্য বাজেট ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি সরকারের

হালনাগাদ সময় : ০৯:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬