মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৯ পূর্বাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৯:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দেশের পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের এমপি এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সশস্ত্র গোষ্ঠী কর্তৃক হামলা, অপহরণ, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে সরকারের কাছে জানতে চান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া একই সময়ে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ সময়কালে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার আক্রমণ করেছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিগত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর ওপর এবং ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। এছাড়া ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় ও ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহারের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সেনাবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল

12 November 2026

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

হালনাগাদ সময় : ০৯:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬