মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২৩ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: চার প্রতিষ্ঠানকে জরিমানা

  • হালনাগাদ সময় : ০৩:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করার দায়ে মানিকগঞ্জের হরিরামপুর ও সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১১টার দিকে অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

অভিযানকালে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের ‘ড্রিম গার্ল রেস্টুরেন্ট’-কে ৫ হাজার টাকা এবং ‘মেঘলাল মিষ্টান্ন ভান্ডার’-কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হরিরামপুর উপজেলার বলড়া এলাকার ‘মিন্টু বেকারি’-কে ১৫ হাজার টাকা ও ‘গৌতম বেকারি’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: চার প্রতিষ্ঠানকে জরিমানা

হালনাগাদ সময় : ০৩:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬