গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে সফিপুর উড়াল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ ওই নারী ও শিশু মারা যান। পুলিশ মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
























