চট্টগ্রাম নগরের সদরঘাট কদমতলী পুড়া মসজিদ এলাকায় একটি জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


























