মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৩০ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

  • হালনাগাদ সময় : ০১:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন জানিয়ে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠানোর অনুরোধ করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চান, তবে তার জন্য আইনি পথ খোলা রয়েছে। তিনি ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন, যাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এটিই তার দেশে ফেরার সঠিক ও আইনসম্মত পন্থা।’

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনি বাধ্যবাধকতা ও ভিত্তি ব্যাখ্যা করতে গিয়ে মো. আমিনুল ইসলাম বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, উক্ত বিধান অনুযায়ী কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হলে এবং কমপক্ষে দুই বছরের কারাদণ্ড পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু প্রত্যাখ্যান করতে পারে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে চরম দণ্ডে দণ্ডিত। এ ধরনের গুরুতর অপরাধ নৈতিক স্খলনের আওতাভুক্ত। ফলে তার মতো একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে নতুন করে পাসপোর্ট বা ভ্রমণের সুযোগ দেওয়ার আইনি এখতিয়ার রাষ্ট্রের নেই। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রমণ নথি দেওয়া হলে তা বিচারব্যবস্থার সঙ্গেই উপহাসের শামিল হবে।

শেখ হাসিনার মামলার বিচারিক প্রক্রিয়ার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, তিনি বিচারিক কার্যক্রম এড়িয়ে গেছেন এবং রায় প্রকাশের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করেননি। ফলে তার আপিল করার আইনগত সুযোগ এখন সমাপ্ত। বর্তমানে তার ক্ষেত্রে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো আইনি বিকল্প অবশিষ্ট নেই।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

হালনাগাদ সময় : ০১:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬