মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৯ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তরুণদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার: এলজিইডি প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করবেন না।

তিনি বলেন, এলজিইডিতে জনসেবা করার সুযোগ রয়েছে। অবকাঠামো যেন টেকসই হয় সেটা নিশ্চিত করতে হবে। তরুণদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার। তবে কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বর্তমানে এলজিইডির ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে। আগামী তিন-চার বছরে এগুলো বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ের এলজিইডি ভবনের অডিটোরিয়ামে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) দেশের বৃহত্তম প্রকৌশল বিভাগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের টাকায় মানুষের জন্যই মানসম্মত ও ফলপ্রসূ উন্নয়ন নিশ্চিত করতে হবে। কোনো পক্ষ যেন প্রকৌশলীদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে নবীনদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় প্রাথমিকভাবে এলজিইডিকে ক্যাডারভুক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের পিপিএ এবং পিপিআর সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। একই সঙ্গে ঠিকাদারদের সঙ্গে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কাজের গুণগত মান রক্ষায় এটি অপরিহার্য বলে তিনি মনে করেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান বলেন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা বাকি রেখে দ্রুত আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাই আপনাদের কাছে প্রত্যাশা—মনোযোগ দিয়ে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। প্রধান প্রকৌশলী বলেন, ১৮১ জন নিয়োগ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা নিয়মনীতি মেনে কাজ করলে সফল হবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তরুণদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার: এলজিইডি প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬