মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৭ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের অবরোধ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে যুব জামায়াতের মোটরসাইকেল শোডাউন

  • হালনাগাদ সময় : ১২:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

মঙ্গলবার সকালে যুব বিভাগের চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এ শোডাউনের আয়োজন করা হয়। নগরীর বহদ্দারহাট থেকে শুরু হওয়া শোডাউনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

যুব বিভাগের চট্টগ্রাম মহানগরী সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে আয়োজিত এ শোডাউনে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

শোডাউনে যুব বিভাগের চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।

তিনি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ৩

16 November 2026

উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কুবির নারী শিক্ষার্থীরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী লীগের অবরোধ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে যুব জামায়াতের মোটরসাইকেল শোডাউন

হালনাগাদ সময় : ১২:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬