মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৮ অপরাহ্ন | ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশের পরিবর্তনে সমবায় নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান এমপি আবু ওয়াহাবের

  • হালনাগাদ সময় : ০৭:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে যে পরিবর্তনের সূচনা করেছেন, তা বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি বিশেষ করে সমবায় সমিতির নেতাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।

বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির বলেন, সমবায়ের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস ও ঐক্য। তিনি সমবায় সমিতির নেতাদের স্বচ্ছতার সঙ্গে আয়-ব্যয়ের হিসাব রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত সাধারণ সভা আয়োজনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র পুঁজিকে কাজে লাগিয়ে দেশের সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

09 November 2026

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের পরিবর্তনে সমবায় নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান এমপি আবু ওয়াহাবের

হালনাগাদ সময় : ০৭:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬