মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৭ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নিউইয়র্কের পর এবার ফ্লোরিডার মঞ্চ মাতাবেন অপূর্ব

  • হালনাগাদ সময় : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অভিনয় দক্ষতার পাশাপাশি গানের মঞ্চেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত প্রথম একক সংগীতানুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করার পর এবার ফ্লোরিডায় গান পরিবেশন করতে যাচ্ছেন এই তারকা।

আগামী ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে অপূর্বর পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী আয়োজিত ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’-এর সমাপনী দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এ আয়োজন।

এর আগে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শীর্ষক অনুষ্ঠানে টানা প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করে প্রবাসীদের মাতিয়ে রাখেন তিনি। সেখানে হেমন্ত মুখোপাধ্যায়, সোলস, বাপ্পা মজুমদার ও জেমসের বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন এই অভিনেতা।

এক ভিডিও বার্তায় অপূর্ব জানান, নিউইয়র্কের সাফল্যের পর এবার গান ও গল্পের সমন্বয়ে ফ্লোরিডার দর্শকদের সঙ্গে দেখা হবে তার। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আরও কনসার্ট করার পরিকল্পনা রয়েছে তাঁর, যার অংশ হিসেবে ইতোমধ্যে ১২টি শহর থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। এ ছাড়া নাটকের ব্যস্ততার পাশাপাশি নতুন সিনেমা নিয়েও আলোচনা চলছে বলে জানান অপূর্ব।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

07 November 2026

‘রামায়ণ’ মুক্তির আনন্দের মাঝেই মেয়ে রাহার চতুর্থ জন্মদিন উদ্‌যাপন রণবীর-আলিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিউইয়র্কের পর এবার ফ্লোরিডার মঞ্চ মাতাবেন অপূর্ব

হালনাগাদ সময় : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬