মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৭ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘রামায়ণ’ মুক্তির আনন্দের মাঝেই মেয়ে রাহার চতুর্থ জন্মদিন উদ্‌যাপন রণবীর-আলিয়ার

  • হালনাগাদ সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের পরিবারে এখন দ্বৈত উৎসবের আমেজ। একদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’, অন্যদিকে চার বছরে পা রেখেছে তাঁদের একমাত্র কন্যাসন্তান রাহা কাপুর। জোড়া আনন্দের এ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলিয়া।

গত ৬ নভেম্বর ছিল রাহার চতুর্থ জন্মদিন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পারিবারিক উদ্‌যাপনের বিশেষ কিছু মিষ্টি মুহূর্ত শেয়ার করেন আলিয়া ভাট। শেয়ার করা ছবিতে রণবীর ও আলিয়াকে মেয়ে রাহাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটতে এবং ঘরোয়া আয়োজনে আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে। প্রতিটি ছবির ক্যাপশনেই মেয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।

মেয়ের জন্মদিনের পাশাপাশি স্বামী রণবীরের নতুন সিনেমা ‘রামায়ণ’ নিয়েও একটি আবেগঘন বার্তা দিয়েছেন আলিয়া। সিনেমার সেট থেকে রণবীর ও রাহার ছবি প্রকাশ করে তিনি জানান, এত বড় ও ব্যস্ততম একটি প্রজেক্টে যুক্ত থেকেও রণবীর মেয়ের জন্য যেভাবে সময় ও ভালোবাসা জমিয়ে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সিনেমাটির সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দনও জানান তিনি।

নমিত মালহোত্রা প্রযোজিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছে গেল ৫ নভেম্বর। এতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। এ ছাড়া লক্ষ্মণ চরিত্রে রবি দুবে, হনুমানের চরিত্রে সানি দেওল এবং জটায়ুর নেপথ্য কণ্ঠে রয়েছেন অনুপম খের।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

07 November 2026

‘রামায়ণ’ মুক্তির আনন্দের মাঝেই মেয়ে রাহার চতুর্থ জন্মদিন উদ্‌যাপন রণবীর-আলিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘রামায়ণ’ মুক্তির আনন্দের মাঝেই মেয়ে রাহার চতুর্থ জন্মদিন উদ্‌যাপন রণবীর-আলিয়ার

হালনাগাদ সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬