মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৭ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শাহরুখের ‘কিং’ সিনেমার গানে সুর নকলের অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক

  • হালনাগাদ সময় : ১২:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা শাহরুখ খানের নির্মাণাধীন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল যায়ে’ গানটির সুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। গানটির শুরুর অংশের সুরের সাথে প্রখ্যাত সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের জনপ্রিয় গান ‘আমি শুনেছি সেদিন তুমি’র মিল রয়েছে বলে দাবি করছেন নেটিজেনদের একাংশ। এবার সেই বিতর্কের জবাব দিয়েছেন খোদ মৌসুমী ভৌমিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পর গানটি শুনেছেন জানিয়ে মৌসুমী বলেন, দুটি গানের সুরের মধ্যে তিনি তেমন কোনো মৌলিক মিল খুঁজে পাননি। তাঁর মতে, সংগীতে একই স্বরের বিন্যাস বিভিন্ন সময় ঘুরেফিরে আসতে পারে এবং শিল্পীরা অজান্তেই অতীতে শোনা সুর দ্বারা প্রভাবিত হতে পারেন।

তিনি আরও যোগ করেন, সরাসরি পুরো সৃষ্টি নকল করা অন্যায় হলেও সামান্য স্বরসাম্যের কারণে সুর নকলের অভিযোগ তোলা যুক্তিসঙ্গত নয়। নিজের গানের সুরের পেছনেও পাঁচালি ও অন্যান্য দেশীয় সুরের অনুপ্রেরণা থাকার কথা উল্লেখ করে তিনি এই বিতর্কে কোনো প্রকার অসন্তোষ প্রকাশ করেননি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

07 November 2026

সিলেটে তাওহীদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরি, তবু বিপাকে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাহরুখের ‘কিং’ সিনেমার গানে সুর নকলের অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক

হালনাগাদ সময় : ১২:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬