‘জাওয়ান’ সিনেমার সাফল্যের পর আবারও কি একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউড তারকা শাহরুখ খান ও দক্ষিণী পরিচালক অ্যাটলি? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার শুভেচ্ছা বার্তা আদান-প্রদান ঘিরে এমন জল্পনা নতুন করে শুরু হয়েছে।
শাহরুখের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা বার্তা পাঠিয়ে অ্যাটলি তাঁকে নিজের অন্যতম অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেন। এর জবাবে শাহরুখ তাঁকে ‘জওয়ান ক্যাপ্টেন’ সম্বোধন করে খুব দ্রুত নতুন কিছু তৈরির ইঙ্গিত দেন।
যদিও এখনো কোনো নতুন প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বাদশার এই মন্তব্যে নতুন এক ধামাকার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগী ও ভক্তরা।

























