মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৭ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পরাজিতদের হাতে হামলার শিকার চ্যাম্পিয়ন ড্যাফোডিল, অবরুদ্ধ ৩০ বাস

  • হালনাগাদ সময় : ০৮:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে (এআইইউবি) পরাজিত করে শিরোপা জয় করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। তবে খেলা শেষে বিজয়ী দলের ওপর পরাজিত দলের হামলা ও ভাঙচুরের অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর মাঠের বাইরে ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর এআইইউবির একদল শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় ড্যাফোডিলের বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয় এবং অন্তত ২০ জনের বেশি শিক্ষার্থী গুরুতর আহত হন। এছাড়া বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা লাঞ্ছনার শিকার হয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আনভীর-বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আয়োজিত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’ আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও সম্প্রীতি বাড়ানোর একটি প্রশংসনীয় উদ্যোগ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ জানাচ্ছে। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো ও অবরুদ্ধ শিক্ষার্থীদের নিরাপদে বের করে নিতে সহায়তা করায় বসুন্ধরা গ্রুপ ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডিআইইউ।

তবে অত্যন্ত দুঃখজনকভাবে, ফাইনাল ম্যাচ শেষে খেলার ফলাফলকে কেন্দ্র করে এআইইউবির শিক্ষার্থীরা হামলা চালায়। ঘটনার সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আহত শিক্ষার্থীদের বহন করা অ্যাম্বুলেন্সসহ ৩০টিরও বেশি বাস এবং প্রায় এক হাজার শিক্ষার্থী ও কর্মকর্তা কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকেন। এ সময় একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও ছয়টি নন-এসি বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হামলা ও ভাঙচুরের ঘটনায় বাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ও মানসিক ভীতি ছড়িয়ে পড়ে। আহত শিক্ষার্থীদের অনেকেই বিভিন্ন হাসপাতালে প্রাথমিক ও জরুরি চিকিৎসা নিয়েছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মনে করে, খেলায় জয়-পরাজয় স্বাভাবিক এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করাই প্রকৃত ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পরাজিতদের হাতে হামলার শিকার চ্যাম্পিয়ন ড্যাফোডিল, অবরুদ্ধ ৩০ বাস

হালনাগাদ সময় : ০৮:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬