মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১১ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইকবাল সোবহান চৌধুরীর আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৭:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীর আটক নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, ‘যদি তিনি (ইকবাল সোবহান চৌধুরী) আটক হয়ে থাকেন, তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।’

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেয় ডিবি পুলিশের একটি দল। আটক হয়েছেন চ্যানেলটির বিশেষ প্রতিবেদক রাজীব ঘোষও।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি পরিস্থিতির উদ্ভব হওয়ায় ইকবাল সোবহান চৌধুরী ও আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে।’

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি ইকবাল সোবহান চৌধুরীকে। তার বিরুদ্ধে হাসিনা সরকারকে একাধিক গণহত্যায় ইন্দন ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইকবাল সোবহান চৌধুরীর আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হালনাগাদ সময় : ০৭:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬