মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৯ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হুতিদের নৌ-মাইন তৎপরতা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় ইয়েমেন সরকার

  • হালনাগাদ সময় : ০৯:০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দেব প্রণালিতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হুতিদের মাইন স্থাপন ও সামরিক কর্মকাণ্ড ঠেকাতে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার।

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাব আল-মান্দেব এবং সংলগ্ন লোহিত সাগর উপকূলে হুতিদের বিপজ্জনক নৌ-মাইন স্থাপন অবিলম্বে বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধির কাছে সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জলসীমার পাশাপাশি জনবসতি, কৃষিজমি ও অভ্যন্তরীণ সড়কে নির্বিচারে ছদ্মবেশী অ্যান্টি-পার্সোনেল মাইন পুঁতে রাখছে হুতিরা, যা প্রতিনিয়ত সাধারণ নারী ও শিশুদের জীবন কেড়ে নিচ্ছে।

নাগরিকদের জীবন রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়ে ইয়েমেন সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে দ্রুত মাইন অপসারণ এবং হতাহতদের পরিবারকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে, সংঘাত থামাতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মাধ্যমে তেহরানে হুতিদের জন্য ১০০ কোটি ডলারের আর্থিক সহায়তার প্রস্তাব পাঠানো হলেও তা ফলপ্রসূ হয়নি। একই সঙ্গে হুতিদের মোকাবিলায় মার্কিন সামরিক সহায়তার আবেদন জানানো হলেও ওয়াশিংটনের সঙ্গে গোষ্ঠীটির পৃথক চুক্তি থাকায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

উত্তরখান থানায় তাহসিফের বাবার মামলা, আসামি অজ্ঞাত

31 October 2026

মাদকাসক্তি রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হুতিদের নৌ-মাইন তৎপরতা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় ইয়েমেন সরকার

হালনাগাদ সময় : ০৯:০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬