মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪৯ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বসনিয়ায় শান্তিরক্ষা মিশনের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জনের মৃত্যু

  • হালনাগাদ সময় : ১১:৫৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন আরোহী।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রচকো জেলার গোরিচে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর নিয়মিত সদস্য এবং অপর দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক দলের সদস্য। হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

ইতালির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে উল্টে যায় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ইতালি ও স্থানীয় কর্তৃপক্ষ।

হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো ও দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁরা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, ঐতিহাসিক ডেটন শান্তিচুক্তি তদারকিতে নিয়োজিত ইইউর বহুজাতিক সামরিক মিশন ‘অপারেশন আলথিয়া’র আওতায় হেলিকপ্টারটি বসনিয়ায় দায়িত্ব পালন করছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

30 October 2026

জামায়াতের ‘জান্নাতের টিকিট’ আর কাজে আসবে না: রাশেদ খাঁন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বসনিয়ায় শান্তিরক্ষা মিশনের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জনের মৃত্যু

হালনাগাদ সময় : ১১:৫৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬