মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৫ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইউরোপের সঙ্গে যুদ্ধে রাশিয়া প্রস্তুত, তবে সংঘাত চায় না মস্কো: পুতিন

  • হালনাগাদ সময় : ১১:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইউরোপের সঙ্গে সম্ভাব্য যেকোনো যুদ্ধের জন্য রাশিয়া সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মস্কো এমন কোনো সংঘাতের সূচনা দেখতে চায় না বলেও স্পষ্ট করেছেন তিনি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বাঁধলে কোনো পক্ষই জয়ী হতে পারবে না।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, নরওয়ে ও ফিনল্যান্ডের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনালাপ শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন। আলোচনার বিষয়ে তিনি জানান, ইউরোপীয় নেতাদের উদ্যোগেই এ ফোনালাপ হয়েছে এবং সম্পর্ক পুনরুদ্ধারে এটি একটি ইতিবাচক অগ্রগতি।

পশ্চিমা দেশগুলো ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের জবাবে পুতিন বলেন, ‘আমরা পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত, তবে ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ প্রত্যাশা করি না। এরপরও ইউরোপীয় পক্ষগুলোর কেউ যদি যুদ্ধের প্রস্তুতি নিতে চায়, তবে তা তাদের নিজস্ব বিষয়।’

রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার যে লক্ষ্য পশ্চিমা বিশ্ব নির্ধারণ করেছিল, তা বাস্তবে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে পুতিন বলেন, সংঘাতের মারাত্মক পরিণতি কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না, আর এই রূঢ় বাস্তবতা যেন ইউরোপ ভুলে না যায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

30 October 2026

জামায়াতের ‘জান্নাতের টিকিট’ আর কাজে আসবে না: রাশেদ খাঁন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইউরোপের সঙ্গে যুদ্ধে রাশিয়া প্রস্তুত, তবে সংঘাত চায় না মস্কো: পুতিন

হালনাগাদ সময় : ১১:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬