মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৭ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বগুড়ায় বাসে তল্লাশি: ২৬০০ পিস ইয়াবাসহ বাসের হেলপার গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০২:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ বাসের এক হেলপারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম জিম বাবু (২২)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান।

ডিএনসি জানায়, বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের ইঞ্জিনের কভারে বসে থাকা হেলপার জিম বাবুর ব্যবহৃত ব্যাগ ও দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কর্মকর্তারা জানান, ব্যাগের ভেতর পুরোনো কাপড়ে মোড়ানো ১৩টি প্যাকেটে এসব ইয়াবা পাওয়া যায়, যার মোট ওজন ২৬০ গ্রাম। এ সময় মাদক চালানের কাজে ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার জিম বাবু রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস মিলনপাড়ার শামীম মিয়ার ছেলে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন ডিএনসির উপপরিদর্শক তাহিদুল আলম।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বগুড়ায় বাসে তল্লাশি: ২৬০০ পিস ইয়াবাসহ বাসের হেলপার গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০২:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬