মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০২ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মশকনিধন ও বিনিয়োগ সম্প্রসারণে মার্কিন সহযোগিতা চায় চসিক

  • হালনাগাদ সময় : ০১:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীতে মশকনিধন কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মার্কিন সহযোগিতার সম্ভাবনা নিয়ে সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মশার লার্ভা নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তি বিটিআই ডাঙ্কস ও বিটিআই বিটসের ব্যবহার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চসিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, ইউএস কমার্শিয়াল সার্ভিসের কমার্শিয়াল স্পেশালিস্ট মাশহুর আলম শেঠ এবং হোটেল আগ্রাবাদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট মোহাম্মদ ইরাদ আলী অংশ নেন।

বৈঠকে চট্টগ্রাম নগরের মশকনিধন কার্যক্রম আরও কার্যকর করতে বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চসিকের চলমান ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সঙ্গে অন্যান্য বিজ্ঞানসম্মত পদ্ধতির সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও বিনিয়োগবান্ধব আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে চসিক। নগরবাসীর জনস্বাস্থ্য সুরক্ষায় মশকনিধন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রচলিত পদ্ধতির পাশাপাশি বিশ্বব্যাপী পরীক্ষিত, পরিবেশসম্মত ও কার্যকর আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ কাজে লাগাতে চান তাঁরা। যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশের অভিজ্ঞতা ও সহযোগিতা এ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে পারে।

তিনি আরও বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু মশা নিধন যথেষ্ট নয়। মশার প্রজননস্থল শনাক্ত, লার্ভা নিয়ন্ত্রণ, নিয়মিত নজরদারি এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। চট্টগ্রাম একটি ঘনবসতিপূর্ণ ও দ্রুত সম্প্রসারণশীল নগরী হওয়ায় জলাবদ্ধতা ও জমে থাকা পানির কারণে মশার প্রজনন বাড়ে। এসব ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর নজরদারি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেকসই মশক ব্যবস্থাপনা গড়ে তোলাই চসিকের লক্ষ্য।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মশকনিধন ও বিনিয়োগ সম্প্রসারণে মার্কিন সহযোগিতা চায় চসিক

হালনাগাদ সময় : ০১:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬