মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৩ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন ডিজে সঞ্জয়

  • হালনাগাদ সময় : ০৪:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপের মঞ্চে সুরের দ্যুতি ছড়িয়ে আন্তর্জাতিকভাবে আলোড়ন তৈরি করা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার নিজ দেশের দর্শকদের মাতাতে আসছেন। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পারফর্মার হিসেবে মঞ্চে উঠবেন তিনি।

সম্প্রতি এক বিশেষ ভিডিও বার্তায় সঞ্জয় দেব নিজের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন। বিশ্বমঞ্চ কাঁপিয়ে এবার দেশের মাটির দর্শকদের সঙ্গে সংগীতের উল্লাস ভাগাভাগি করতে তিনি মুখিয়ে আছেন বলে জানান।

কাতার বিশ্বকাপের মঞ্চে নিজের আলোচিত ট্র্যাক ‘সির সির’ পরিবেশনের সময় রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি সংবলিত জ্যাকেট পরে শিকড়ের পরিচয় তুলে ধরেছিলেন সঞ্জয়। এবার বাংলাদেশের মাটিতে পারফর্ম করার সুযোগ পাওয়াকে নিজের ক্যারিয়ারের এক আবেগময় ও বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে সঞ্জয় বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা ছিল এক ঐতিহাসিক অভিজ্ঞতা। তবে নিজ দেশের মানুষের সামনে সংগীত পরিবেশন করার অনুভূতি একেবারেই ভিন্ন। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের সেই আবেগ ও ভালোবাসার সঙ্গী হতে আমি অধীর অপেক্ষায় আছি। এই সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ।’

আয়োজক প্রতিষ্ঠান টেকনো বাংলাদেশের পক্ষে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধি। তাকে সাফের উদ্বোধনী আয়োজনে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। ফুটবল ও সংগীতের শক্তিতে এই রাতটি ক্রীড়াপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, আগামী ৫ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠের উত্তেজনার পাশাপাশি সঞ্জয়ের সংগীত পরিবেশনা দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করবে বলে মনে করছেন আয়োজকরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন ডিজে সঞ্জয়

হালনাগাদ সময় : ০৪:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬