মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৭ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১১:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের ঘাটতি বা সংকট তৈরির কোনো সুযোগ নেই এবং এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

বুধবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রমজানে বাজার পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর নিত্যপণ্যের সরবরাহ এবং সম্ভাব্য চাহিদা বিবেচনায় রেখে সরকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। বর্তমানে পাইপলাইনে পর্যাপ্ত পণ্য রয়েছে, যা বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। ফলে রমজান কিংবা এর আগে-পরে বাজারে পণ্যের সংকট হবে না।

আমদানির এলসি খোলার বিষয়ে ব্যাংকিং জটিলতা নিয়ে মন্ত্রী জানান, ব্যবসায়ীদের কোনো বড় সমস্যা না থাকলেও মার্জিন বা অন্য জটিলতা দেখা দিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের আলোচনা অগ্রগতির দিকে রয়েছে, যা এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

হালনাগাদ সময় : ১১:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬