মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৩ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ১০:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে দেশ ও প্রবাসে বসবাসকারী প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারলে বিশ্বজুড়ে থাকা সব বাংলাদেশিই এর সুফল ভোগ করবেন।

জাপানের টোকিওতে নিউ ওতানি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় জাপানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে প্রধানমন্ত্রী প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দক্ষতা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন।

শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আগামী বছর থেকে দেশের স্কুলগুলোতে প্রাথমিক ভিত্তি মজবুত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা হিসেবে জাপানি, জার্মান, ফরাসি সহ বেশ কয়েকটি বিদেশি ভাষা শেখার সুযোগ চালু করা হবে। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী ভাষা বেছে নিতে পারবে।’

তিনি আরও জানান, কেবল পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষায় পারদর্শী করতে কাজ করছে সরকার। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে ১৫০-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ১০:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬