মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০১ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বর্ষার পানি সংরক্ষণ করে পদ্মা-তিস্তায় প্রবাহ বাড়ানোর তাগিদ রিজভীর

  • হালনাগাদ সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে পদ্মা ও তিস্তাসহ দেশের প্রধান নদীগুলোতে পানির প্রবাহ বাড়ানো সম্ভব হলে নদীগুলো নতুন প্রাণ ফিরে পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ফারাক্কা থেকে পানির ন্যায্য হিস্যা না পাওয়ার বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ পানিসম্পদ ব্যবস্থাপনা জোরদার করা অত্যন্ত জরুরি। এ জন্য বর্ষার পানি সংরক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় পানিসম্পদ সুরক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শুষ্ক মৌসুমে নদীগুলোতে পানির প্রবাহ উদ্বেগজনক হারে কমে যাচ্ছে। পদ্মার শাখা-উপশাখায় পর্যাপ্ত পানি না থাকায় সমুদ্রের লবণাক্ত পানি ভেতরের দিকে চলে আসছে, যা সুন্দরবনসহ সামগ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

তিনি আরও বলেন, গত ২০-২৫ বছরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত প্রায় ৩০ শতাংশ কমেছে, যার পেছনে ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব অন্যতম কারণ। পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত ও এনসিপি দেশে অরাজকতা সৃষ্টি করছে: সংসদ সদস্য সরোয়ার আলমগীর

28 October 2026

জন্মদিনে এবার ভক্তদের দেখা দেবেন না শাহরুখ খান, নেপথ্যে শুটিং ব্যস্ততা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বর্ষার পানি সংরক্ষণ করে পদ্মা-তিস্তায় প্রবাহ বাড়ানোর তাগিদ রিজভীর

হালনাগাদ সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬