মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫১ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

  • হালনাগাদ সময় : ০৭:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দক্ষিণী চলচ্চিত্রের শীর্ষ তারকা নয়নতারা তামিল, তেলেগু ও মালয়ালম সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়িয়ে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। এবার তিনি খবরের শিরোনামে এসেছেন নতুন এক বিগ বাজেট সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে। দীর্ঘ পাঁচ বছরের ব্যবধান পেরিয়ে আবারও ভারতের মহাতারকা রজনীকান্তের সঙ্গে রূপালি পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

‘ধরমন’ শিরোনামের নতুন একটি অ্যাকশন-ড্রামা চলচ্চিত্রে রজনীকান্তের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্নাথি’ ছবিতে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন এই জনপ্রিয় জুটি। দীর্ঘ সময় পর তাঁদের পুনর্মিলনের খবর প্রকাশ্যে আসতেই দর্শক ও অনুরাগীদের মধ্যে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে।

জানা গেছে, ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা অশ্বথ মারিমুথু এবং এর প্রযোজনার দায়িত্বে রয়েছে কমল হাসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল’। খুব শিগগিরই ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে নয়নতারার। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

দক্ষিণী ইন্ডাস্ট্রির বাইরে ২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জাওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও খ্যাতি কুড়িয়েছেন নয়নতারা। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বরাবরই বৈচিত্র্য বজায় রাখা এই অভিনেত্রী নতুন চলচ্চিত্রে কী ধরনের চমক নিয়ে হাজির হন, এখন তারই অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

হালনাগাদ সময় : ০৭:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬