মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩০ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অ্যালেক্স গারল্যান্ডের নতুন সায়েন্স ফিকশনে অভিনয় করছেন জেন্ডায়া

  • হালনাগাদ সময় : ০৬:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় হলিউড তারকা জেন্ডায়া নতুন একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন। প্রখ্যাত নির্মাতা ও চিত্রনাট্যকার অ্যালেক্স গারল্যান্ডের সায়েন্স ফিকশন ধারার একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘সিভিল ওয়ার’ ও ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’-এর মতো বহুল আলোচিত চলচ্চিত্রের পর নিজের মৌলিক চিত্রনাট্যেই এই প্রজেক্টটি সাজাচ্ছেন গারল্যান্ড।

তবে প্রজেক্টটির নাম, মূল কাহিনি কিংবা এতে জেন্ডায়ার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করছেন না নির্মাতারা। সায়েন্স ফিকশনের জগতে গারল্যান্ডের ভিন্নধর্মী নির্মাণশৈলী এবং জেন্ডায়ার সাবলীল অভিনয় পর্দায় কী ধরনের চমক তৈরি করে, তা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

বড় পর্দার অন্যান্য কাজের মধ্যে জেন্ডায়াকে শিগগিরই দেখা যাবে বহুল প্রতীক্ষিত ‘ডুন: পার্ট থ্রি’ সিনেমায়। ডেনিস ভিলনেভ পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজিতে জনপ্রিয় চরিত্র ‘চানি’ হিসেবেই দেখা যাবে তাকে। এতে পল অ্যাট্রেইডিসের চরিত্রে তার সহশিল্পী হিসেবে ফিরছেন টিমোথি শ্যালামে।

চলতি বছরের ১৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে মুক্তির আগেই চানি চরিত্রে দারুণ পারফরম্যান্সের জন্য জেন্ডায়াকে অস্কারের মনোনয়ন দৌড়ে রাখার গুঞ্জন শুরু হয়েছে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও সিনেমাটি মুক্তির পর পুরষ্কারের মঞ্চে তিনি কতটা আলো ছড়াতে পারবেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।

সাম্প্রতিক সময়ে জেন্ডায়ার ক্যারিয়ারগ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। ‘দ্য ড্রামা’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘দি ওডিসি’-র মতো বৈচিত্র্যময় চলচ্চিত্রে চমৎকার অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। বাণিজ্যিক সিনেমার গণ্ডি ছাপিয়ে পরীক্ষামূলক চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছেন এই তারকা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অ্যালেক্স গারল্যান্ডের নতুন সায়েন্স ফিকশনে অভিনয় করছেন জেন্ডায়া

হালনাগাদ সময় : ০৬:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬