মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩১ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আটক নারী ব্যবসায়ী জামিনে মুক্ত

  • হালনাগাদ সময় : ০৬:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের ঘটনায় প্রতিরোধমূলক আইনে কারাগারে যাওয়া নারী ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। বুধবার দুপুরে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত তারিখে সাথী আক্তারকে আদালতে হাজির করা হলে তাঁর আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন আদেশ দেন এবং আদালতের হাজতখানা থেকে তাঁকে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত রবিবার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে সাথী আক্তারের। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে একপর্যায়ে তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং স্থানীয় নেতা-কর্মীরা তাঁর প্রতিষ্ঠানের সামনে জড়ো হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই দিন রাতেই পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়। পরবর্তীতে আইনশৃঙ্খলার অবনতি রোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় (প্রতিরোধমূলক ব্যবস্থা) তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ভালুকা থানা পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন, অবশেষে বুধবার তিনি আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্ত হলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ময়মনসিংহে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আটক নারী ব্যবসায়ী জামিনে মুক্ত

হালনাগাদ সময় : ০৬:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬