মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৯ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন বাংলাদেশের ১০ ক্রিকেটার

  • হালনাগাদ সময় : ০৬:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার বাইরে বাংলাদেশের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি অঙ্গনে নিজেদের মেলে ধরার নতুন ক্ষেত্র হয়ে উঠেছে নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। আসন্ন এই টুর্নামেন্টে ইতিমধ্যে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন পেসার রিপন মণ্ডল এবং দুই টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

এনপিএলের ড্রাফট ও চুক্তি অনুযায়ী, রিপন মণ্ডল খেলবেন কাঠমান্ডু গোরখাসের হয়ে। অন্যদিকে জানাকপুর বোল্টসের জার্সিতে মাঠে নামবেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। টুর্নামেন্টটিতে বড় আকর্ষণ হিসেবে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। এই একই দলে সাকিবের সঙ্গে আরও খেলবেন জাতীয় দলের শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

তরুণদের প্রতিনিধিত্ব থাকছে কর্ণালি ইয়াকসেও। ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলী ও আরিফুল ইসলাম খেলবেন এই ফ্র্যাঞ্চাইজিতে। এ ছাড়া বিরাটনগর কিংসের হয়ে মাঠে নামবেন প্রতিশ্রুতিশীল ব্যাটার জিসান আলম এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লুম্বিনি লায়ন্সের প্রতিনিধিত্ব করবেন মারকুটে ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী।

সব মিলিয়ে নেপালের ফ্র্যাঞ্চাইজি আসরটির পাঁচটি ভিন্ন দলে ছড়িয়ে থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। বর্তমানে জাতীয় দল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত থাকলেও এনপিএলে ডাক পাওয়া ক্রিকেটারদের কেউই লাল বলের স্কোয়াডে না থাকায় টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেতে তাদের কোনো বেগ পেতে হচ্ছে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন বাংলাদেশের ১০ ক্রিকেটার

হালনাগাদ সময় : ০৬:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬