মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৪ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ১০০ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

  • হালনাগাদ সময় : ০৩:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জাপানের বিখ্যাত ‘ও-সোজি’ দর্শনের আলোকে গঠিত ‘ক্লিন স্কুল টিম’-এর মাধ্যমে প্রাথমিক ধাপে ঢাকার ১০০টি বিদ্যালয়ে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম।

গত বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে ‘ক্লিন স্কুল টিম’-এর পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

এ কর্মসূচির আওতায় প্রতিদিনের রুটিন অনুযায়ী ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া রয়েছে সাপ্তাহিক ডেঙ্গু ঝুঁকি পর্যবেক্ষণ, বর্জ্য পৃথকীকরণ এবং শিক্ষার্থীদের নিজস্ব বাসাবাড়িতে পরিচ্ছন্নতা চর্চার বিশেষ নির্দেশনা।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “পরিচ্ছন্নতা শুধু বিদ্যালয় পরিষ্কার রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা ও শ্রমের প্রতি শ্রদ্ধা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আজকের পরিচ্ছন্ন বিদ্যালয়ই আগামী দিনের সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরির ভিত্তি।”

শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে শ্রেণিকক্ষ, করিডোর ও পাঠাগারের মতো স্থানগুলো পরিষ্কারের দায়িত্ব দেওয়া হবে, যা শিক্ষকরা তদারকি করবেন। অন্যদিকে টয়লেট, নোংরা ড্রেন ও ঝুঁকিপূর্ণ স্থানসমূহ পরিষ্কার করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা।

উদ্বোধনী বক্তব্যে ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন, “ও-সোজি মডেল শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। নিজের বিদ্যাপীঠ নিজে পরিষ্কার করার যে মানসিকতা এখান থেকে তৈরি হবে, তা তাদের পরিবার ও সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ১০০ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

হালনাগাদ সময় : ০৩:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬