মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৪৯ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • হালনাগাদ সময় : ০৩:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মুক্তা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তানজিনা খাতুন। অনুষ্ঠানে সঠিক নিয়মে হাত ধোয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন অফিস সহকারী মোস্তাফিজুর রহমান মাসুম।

আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নেই। বিশেষ করে আহারের পূর্বে, শৌচাগার ব্যবহারের পরে এবং যেকোনো নোংরা বস্তু স্পর্শ করার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ, সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমানসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরের জলে হারিয়ে যাওয়া স্বপ্ন: অনিয়মিত অভিবাসনে নিঃস্ব পরিবার, সক্রিয় পাচারচক্র

28 October 2026

মিরপুর টেস্ট: স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়, আলোকস্বল্পতায় আগেভাগেই বন্ধ খেলা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হালনাগাদ সময় : ০৩:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬