মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৮ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাজারে আসা দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা, জৈন্তাপুরে যুবক গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে এসে ভারতে পাচারের ঝুঁকিতে পড়া দুই নারীকে রক্ষা ও ঘটনার মূল অভিযুক্ত মো. রামিম আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে ওই দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা চলছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর থানার দরবস্ত বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রামিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রামিম দরবস্ত এলাকার কলিম উল্লাহর ছেলে।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ ঘটনার বিবরণ দিয়ে জানান, নড়াইল সদর উপজেলার বাহিরগ্রাম এলাকার বাসিন্দা সাগরিকা বেগম (৩৯) গত ৮ অক্টোবর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসেন। সেখানে অনাছরিন বেগম নামের আরেক নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং তারা জাফলং ভ্রমণের পরিকল্পনা করেন। মাজার এলাকা থেকে রামিমের মাইক্রোবাসে ৪০০ টাকা ভাড়ায় ওঠেন তারা দুজন।

অভিযোগে জানা যায়, গাড়িতে ওঠার পরপরই চালক রামিম তাদের ভারতে আকর্ষণীয় বেতনের চাকরির লোভ দেখাতে শুরু করে। তারা রাজি না হলে ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে দুই নারীকে জৈন্তাপুর মডেল থানার ডিবির হাওর শাপলা বিল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় ৭-৮ জনের সহযোগিতায় আবারও তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে অসৎ উদ্দেশ্য আঁচ করতে পেরে কৌশলে সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় সাগরিকা বেগম বাদী হয়ে জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত রামিমকে আটক করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাজারে আসা দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা, জৈন্তাপুরে যুবক গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬