মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২১ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মুশফিককে ছাড়া মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোখ টেস্টের ফাইনালে

  • হালনাগাদ সময় : ১১:৩৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আঙুলের চোটের কারণে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম একাদশ থেকে ছিটকে পড়লেও দলে ফিরেছেন লিটন দাস এবং একাদশে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন এখনো জিইয়ে রেখেছে বাংলাদেশ। তবে সমীকরণ বেশ কঠিন; ফাইনালে যেতে হলে সামনে থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জয় এবং একটিতে ড্র প্রয়োজন টাইগারদের। সেই লক্ষ্যকে সামনে রেখেই ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নেমেছে শান্তর দল। তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকা উইন্ডিজদের বিপক্ষে সিরিজ জিতে ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করাই স্বাগতিকদের মূল লক্ষ্য।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন চতুর্থ স্থানে অবস্থান করছে, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। তবে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে স্পষ্ট এগিয়ে রয়েছে সফরকারীরা। এখন পর্যন্ত দুই দল ২২টি টেস্টে মুখোমুখি হয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৫টিতে, বাংলাদেশের জয় পাঁচটিতে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। সিরিজ জয়ের হিসেবেও ১১টির মধ্যে আটটিতেই জয়ী হয়েছে ক্যারিবীয়রা।

সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশের মাটিতে এসে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের চেনা কন্ডিশনে অতীতের সেই তিক্ত স্মৃতি পেছনে ফেলে এবার ঘরের মাঠে জয় তুলে নিতে পুরোপুরি প্রস্তুত টিম বাংলাদেশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাটের পথ সুগম করতেই দায়মুক্তি আইন করা হয়েছিল: রুহুল কবির রিজভী

28 October 2026

রোগী পরিবহনে দুর্ভোগ কমাতে তৈরি হচ্ছে ‘অ্যাম্বুলেন্স পুল’: স্বাস্থ্যমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মুশফিককে ছাড়া মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোখ টেস্টের ফাইনালে

হালনাগাদ সময় : ১১:৩৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬