মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১০ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জাপানের ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

  • হালনাগাদ সময় : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদল। চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তৈরি পোশাক খাতে ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে দেশের দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারত্বের প্রশংসা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিশেষ আহ্বান জানান। বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে নতুন বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।’ বিনিয়োগের অনুমোদন, জমির ব্যবস্থা ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি বৈঠকে তিনি তুলে ধরেন। এছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জাপানি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিং কোম্পানির পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কম্পিউটার হঠাৎ হ্যাং হলে পাওয়ার বাটন নয়: জেনে নিন নিরাপদ রিস্টার্টের সহজ উপায়

29 October 2026

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাপানের ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

হালনাগাদ সময় : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬