মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৮ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাবনার প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

  • হালনাগাদ সময় : ০৯:৪৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পাবনার সাংবাদিকতা অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব, দৈনিক ভোরের ডাক-এর পাবনা প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আব্দুর রশিদ মূল পেশা হিসেবে দীর্ঘ দিন সড়ক বিভাগে কর্মরত থাকলেও সাংবাদিকতার প্রতি ছিল তাঁর গভীর নিষ্ঠা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন। ২০২০ ও ২০২২ সালের মেয়াদে তিনি পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ২৭ অক্টোবর রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ অক্টোবর ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে পাবনার গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের রক্ত বনাম ব্যঙ্গচিত্রের প্রতিবাদ: ভারত-বাংলাদেশ জেন-জি আন্দোলনের নির্মম ব্যবধান

29 October 2026

'আমার ভাইকে মেরে ফেলা হয়েছে'- ফেসবুকে তাহসিফের বোনের আকুতি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাবনার প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

হালনাগাদ সময় : ০৯:৪৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬