মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৫ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শীর্ষ এআই প্ল্যাটফর্মের সঙ্গে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের কৌশলগত অংশীদারত্ব

  • হালনাগাদ সময় : ০৯:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণ করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট। অ্যানথ্রোপিক, ওপেনএআই, মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), পারপ্লেক্সিটি ও স্নোফ্লেকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে এই উদ্যোগের ফলে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এআই-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাচাইকৃত নির্ভরযোগ্য ব্যবসায়িক তথ্য ব্যবহারের সুযোগ পাবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকার (ডিঅ্যান্ডবি এসএএমই) মাধ্যমে এই অঞ্চলের প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের সুযোগ লাভ করবে। এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এআই-চালিত অ্যাপ্লিকেশন ও নিজস্ব ব্যবস্থাপনায় নির্ভরযোগ্য ব্যবসায়িক তথ্য যুক্ত করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সক্ষম হবে।

এই উদ্যোগের আওতায় ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের ‘ডিঅ্যান্ডবি কমার্শিয়াল গ্রাফ’ বিভিন্ন এন্টারপ্রাইজ এআই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছে। এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচিতি, মালিকানার কাঠামো, বাণিজ্যিক সম্পর্ক ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে যাচাইকৃত তথ্য ব্যবহারের নতুন সুযোগ তৈরি হয়েছে।

নিরাপদ মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি) সংযোগ এবং বিভিন্ন প্ল্যাটফর্মের উপযোগী প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক অংশীদারদের যাচাই-বাছাই প্রক্রিয়া আরও সহজ করতে পারবে। পাশাপাশি বিভিন্ন কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা এবং এআইয়ের তৈরি বিশ্লেষণে নির্ভুল বাণিজ্যিক তথ্য ব্যবহারের পরিধি প্রসারিত হবে।

ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকার প্রোডাক্টস বিভাগের গ্রুপ ডিরেক্টর নওমান লাখানি বলেন, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দ্রুতগতিতে এআই প্রযুক্তি গ্রহণ করছে। এই পরিস্থিতিতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্ভরযোগ্য বাণিজ্যিক তথ্য অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, যাচাইকৃত তথ্যনির্ভর এআই-ভিত্তিক কার্যপ্রক্রিয়া ব্যবহারের সুযোগ সৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পরিচালনগত দক্ষতা বৃদ্ধি করা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের দেওয়া তথ্য অনুযায়ী, ডিঅ্যান্ডবি কমার্শিয়াল গ্রাফে বিশ্বজুড়ে বর্তমানে ৬৫ কোটিরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য সংরক্ষিত রয়েছে। এসব তথ্যের গুণগত মান বজায় রাখতে প্রতি মাসে ১০০ বিলিয়নেরও বেশি ডেটা যাচাই কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

বাংলাদেশের উদীয়মান ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্যও এই উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এআই-ভিত্তিক ব্যবস্থায় যাচাইকৃত ব্যবসায়িক তথ্য যুক্ত করা সম্ভব হলে সম্ভাব্য ক্রেতা, সরবরাহকারী ও অন্যান্য অংশীদারদের সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া আরও সহজ হবে। একই সঙ্গে মালিকানার কাঠামো ও বাণিজ্যিক সম্পর্ক বিশ্লেষণ এবং সম্ভাব্য ঝুঁকি দক্ষতার সঙ্গে শনাক্ত করার সুযোগ বহুগুণ বৃদ্ধি পাবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক গ্রাহকদের সঠিক মূল্যায়নে এই প্রযুক্তির সুফল ভোগ করতে পারবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

27 October 2026

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শীর্ষ এআই প্ল্যাটফর্মের সঙ্গে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের কৌশলগত অংশীদারত্ব

হালনাগাদ সময় : ০৯:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬