কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষক নাসরিন আকতার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রিসোর্টটির ধ্বংসস্তূপ থেকে ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা যৌথভাবে মরদেহটি উদ্ধার করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ থাকা স্কুলশিক্ষক নাসরিন আকতার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারও ধ্বংসস্তূপ থেকে শিক্ষক নাসরিন আকতারের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।






















