মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৬ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বাংলাদেশকে কৃত্রিম বুদ্ধিমত্তার হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৩:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আন্তর্জাতিক হাব হিসেবে রূপান্তরের লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে তৃণমূল পর্যায় পর্যন্ত উচ্চগতির ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম উল্লেখ করেন, ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের শতকরা ৮০ ভাগ মোবাইল টাওয়ারকে ফাইবার অপটিক সংযোগের আওতায় আনার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রান্তিক জনগণও নিরবচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেটের সুফল পাবেন।

একইসঙ্গে তিনি সাইবার নিরাপত্তা সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় উন্নয়নে এআই প্রযুক্তির বহুমুখী ও দায়িত্বশীল ব্যবহারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দ্য আর্ট অব ডুইং নাথিং’: ব্যস্ত জীবনে একটু জিরিয়ে নেওয়ার শিল্প

27 October 2026

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশকে কৃত্রিম বুদ্ধিমত্তার হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

হালনাগাদ সময় : ০৩:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬