মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৮ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হাসিনা ইস্যুতেই আটকে আছে ভারত সফর, প্রধানমন্ত্রীর জাপান যাত্রা হবে মাইলফলক: তথ্য উপদেষ্টা

  • হালনাগাদ সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের নীতিগত অবস্থান সম্পূর্ণ স্পষ্ট বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, এই অমীমাংসিত ইস্যুর কারণেই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনো আটকে রয়েছে। এ ছাড়া ভারতে অবস্থান করে ওয়াশিংটন ডিসির প্রেসক্লাবে তাঁর দেওয়া বক্তব্যকেও বাংলাদেশ ইতিবাচকভাবে নেয়নি।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য উপদেষ্টা এসব তথ্য জানান। এ সময় তিনি সমসাময়িক ভূরাজনীতি, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ নানা উদ্যোগ নিয়ে কথা বলেন।

তথ্য উপদেষ্টা জানান, বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাজারে যে অস্থিরতা চলছে, তা সব দেশের মতো বাংলাদেশের ওপরও বাড়তি চাপ সৃষ্টি করছে। তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর নীতি গ্রহণ করছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের মান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ফুটপাতের ভ্রাম্যমাণ খাবারের দোকানসহ সব ধরনের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে এখন থেকে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে লাইসেন্স ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে ভেজাল খাদ্য প্রতিরোধ অনেকটাই সহজ হবে।

ডা. জাহেদ উর রহমান আরও জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ৩ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর দেশের অর্থনৈতিক ও বহুমুখী বিনিয়োগের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধায় চিতাবাঘের আতঙ্ক, তিন দিনেও মেলেনি সন্ধান

28 October 2026

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাসিনা ইস্যুতেই আটকে আছে ভারত সফর, প্রধানমন্ত্রীর জাপান যাত্রা হবে মাইলফলক: তথ্য উপদেষ্টা

হালনাগাদ সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬