মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৯ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাফসান ও সুনেরাহর বাগদানের খবরের পেছনের আসল সত্য

  • হালনাগাদ সময় : ১২:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাফসান ও সুনেরাহ কি বাগদান সেরেছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একটি ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা জল্পনা। ছবিটি দেখে অনেকেই ধারণা করেছিলেন, গোপনে বাগদান সেরে ফেলেছেন এই দুই তারকা। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, ছবির পেছনের গল্প একেবারেই আলাদা।

সম্প্রতি রাফসান ও সুনেরাহর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটিকে তাঁদের বাগদানের ছবি হিসেবে প্রচার করা হলে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। তবে তাঁদের বাগদানের খবরের সত্যতা নিয়ে এবার মুখ খুলেছে সংশ্লিষ্ট পক্ষ।

জানা গেছে, ছবিটি আসলে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ছবিটি সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে ছড়িয়ে দেওয়া হয়।

মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ জানিয়েছে, রাফসান ও সুনেরাহর বাগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। দুই তারকাও বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির সঙ্গে তাঁদের বাস্তব জীবনের বাগদানের কোনো সম্পর্ক নেই।

তবে বাগদানের গুঞ্জন মিথ্যা হলেও, একসঙ্গে কাজ করার খবরটি সত্যি। ‘মার্কস অল রাউন্ডার’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পর্দায় জুটি বাঁধছেন রাফসান ও সুনেরাহ। শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার এই আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা যাবে।

এখন দেখার বিষয়, উপস্থাপক হিসেবে তাঁদের নতুন জুটি দর্শকদের কতটা আকৃষ্ট করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না, মুখোমুখি হবেন ন্যায়বিচারের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

27 October 2026

জুবিন গার্গের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে আসামে বৃহত্তর আন্দোলনের ডাক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাফসান ও সুনেরাহর বাগদানের খবরের পেছনের আসল সত্য

হালনাগাদ সময় : ১২:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬